প্রত্যন্ত অঞ্চলের প্রতিভা খুঁজতেই আমরা ছুটে বেড়াচ্ছি: বিসিবি সভাপতি

বিশেষ সংবাদ

দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটপ্রেমীরাও যেন বলতে পারেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটের অংশ’, এই স্বপ্ন নিয়েই আমরা ছুটে বেড়াচ্ছি গোটা দেশে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

শনিবার (২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট কার্নিভাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, “আমি চাই না কেউ ঢাকায় বসে রংপুর বা চট্টগ্রামের দল গঠন করুক। প্রতিটি অঞ্চলে বিসিবির নিজস্ব কাঠামো থাকবে, সেখানকার সিলেকশন কমিটি বয়সভিত্তিক দল গঠন করবে। রংপুরের ছেলে-মেয়েরা নিজেদের টিম বানাবে, লড়বে দেশের অন্যদের সঙ্গে এবং জাতীয় দলে উঠে আসবে।”

ঢাকা-কেন্দ্রিকতা নয়, বিসিবির লক্ষ্য এখন উপজেলা ভিত্তিক ক্রিকেট অবকাঠামো গড়ে তোলা। এ প্রসঙ্গে তিনি বলেন, “ক্রিকেট যেন রাজধানীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটাই চাই। আমরা এমন এক কাঠামো বানাতে চাই, যেখানে প্রতিটি খেলোয়াড় একটি স্বচ্ছ নিয়মের মধ্য দিয়ে জাতীয় দলে জায়গা পাবে।”

রংপুর ক্রিকেট গার্ডেনের অবস্থা নিয়ে কিছুটা আক্ষেপও করেন আমিনুল ইসলাম। “এই মাঠে আমি নিজে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। কিন্তু এখন যেভাবে দেখলাম, তাতে অনেক কিছু করার প্রয়োজন আছে। এখান থেকেই নাসির, নাইম, সুমনার মতো প্রতিভারা উঠে এসেছে। সুযোগ দিলে আরও বড় ক্রিকেটার আসবে।”

রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন বলেও মনে করেন বিসিবি সভাপতি। তবে তিনি স্পষ্ট করে বলেন, “এটি কেবল বিসিবির সিদ্ধান্তে হবে না, সরকারের অনুমোদন লাগবে। তবে আমরা বিশ্বাস করি, রংপুরের জন্য এটি একান্তই দরকার।”

তিনি আরও বলেন, “রংপুরে ক্রিকেট সংস্কৃতি গড়ে না ওঠায় অনেক প্রতিভার স্বপ্ন থেমে গেছে। আমরা চাই না আর একটি স্বপ্নও হারিয়ে যাক। তাই সঠিক কোচিং, ট্রেনিং এবং ক্রিকেট শিক্ষা নিশ্চিত করতে চাই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...