বগুড়ায় শাশুড়ির অত্যাচারে ঘরে আগুন দিয়ে সন্তানকে নিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনট উপজেলায় শাশুড়ির সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে নিজের ঘরে আগুন দিয়ে শিশু সন্তানকে কোলে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন নিপু আক্তার (২৬) নামের এক গৃহবধূ। এ সময় স্থানীয়দের তৎপরতায় মা ও মেয়ে নুরজাহান (২) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিপু ওই এলাকার অটোভ্যানচালক আশরাফুল ইসলাম ডনের স্ত্রী।

- Advertisement -

স্থানীয় সূত্র জানায়, ৪ বছর আগে ডন ও নিপুর বিয়ে হয়। তাদের সংসারে নুরজাহান খাতুন নামের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন ডন। অনেক আগেই মারা যান তার বাবা আব্দুর রাজ্জাক। এরপর থেকে তিনি স্ত্রী সন্তান ও সৎ মা শাহনাজ খাতুনকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। পারিবারিক নানা বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি-ঝগড়া হতো। একাধিকবার স্থানীয়ভাবে বৈঠক করেও বিরোধ মেটেনি।

গতকাল দুপুরে আয়ের উদ্দেশ্যে ডন ভ্যান নিয়ে বাইরে যান। এ সময় শাশুড়ির সঙ্গে আবারও ঝগড়া বাঁধে নিপুর। একপর্যায়ে ক্ষোভে তিনি সন্তানকে সঙ্গে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর কাপড়ের স্তূপে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কোলে থাকা শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ নিপু। এতে ঘরের আসবাব, কাপড়-চোপড় ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।

- Advertisement -

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পৌছাঁনোর আগেই স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে আনায় তারা মাঝপথ থেকে ফিরে আসেন।

ধুনট থানার উপ-পরিদশর্ক (এসআই) হারুনর রশিদ সরদার বলেন, বউ-শাশুড়ির ঝগড়ার একপর্যায়ে গৃহবধূ ঘরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...