নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ

বিশেষ সংবাদ

নেপালে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগের পর পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আরজু রানা দেউবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্ত্রী।

এদিকে রাজধানী কাঠমান্ডুতে আগুনে পুড়ে গেছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান কান্তিপুর পাবলিকেশনসের বহুতল ভবন। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই ভবনেই প্রকাশিত হয় ইংরেজি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট। আগুন লাগার পর এ পত্রিকার ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর মেলেনি।

প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরও নেপালের রাজপথ শান্ত হয়নি। খবর পাওয়া গেছে, তিনি দেশ ছেড়ে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন। এর আগে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাসভবনসহ নানা স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পদত্যাগের পরও এ অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতিতে দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিগদেল দেশের উত্তেজিত সাধারণ জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তিনি ও সরকারি কর্মকর্তারা বলেছেন, “প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এখন শান্ত থাকা জরুরি। আরও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি ঠেকাতে সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...