রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম এফএও আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্টটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সফর শেষে আগামী ১৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...