হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছেন কি না, এমন তথ্য নেই: ডিএমপি

বিশেষ সংবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়ে গেছেন কি না, এমন কোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলাটি ‘টার্গেট কিলিং’ ছিল, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মালিক আব্দুল হান্নানকে আটক করে পুলিশ। পরে মধ্যরাতে পল্টন থানা পুলিশ তাকে আটক করে।

ডিএমপি জানিয়েছে, হামলার ঘটনায় গুলিবর্ষণে জড়িত দুই ব্যক্তি এখনো পলাতক রয়েছেন। তারা বিদেশে পালিয়ে গেছেন কি না, এ বিষয়ে পুলিশের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই।

এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, তারা বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান করছেন।

ওই পোস্টে আরও দাবি করা হয়, ভারতে অবস্থানকালে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.)...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং পরে শহরে এসে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির...

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নূরনবী সরকার (২৮)। প্রায় এক দশক...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের...