তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছে আদরের বিড়াল ‘জেবু’

বিশেষ সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তার দেশে ফেরা ঘিরে দলীয় পর্যায়ে প্রস্তুতি প্রায় সম্পন্ন। রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চললেও, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে আরেকটি বিষয়, তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে প্রশ্ন দেখা দেয়, তারেক রহমানের সঙ্গে কি তার পোষা বিড়ালটিও দেশে ফিরছে? এ বিষয়ে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাইবেরিয়ান ব্রিডের সাত বছর বয়সী এই বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ফলে তারেক রহমান পরিবারসহ দেশে ফেরার সময় জেবুকেও সঙ্গে নিয়েই আসছেন

- Advertisement -

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের পোষা বিড়াল জেবুর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি একাধিকবার ভাইরাল হয়েছে। ব্যস্ত সময়ের ফাঁকে জেবুর সঙ্গে তার খুনসুটির এসব দৃশ্য নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসার বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে।

তারেক রহমান নিজেও তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু ছবি ও মুহূর্ত শেয়ার করেছিলেন। সেসব পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এভাবেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মধ্যেও পরিচিত হয়ে ওঠে আদরের বিড়াল জেবু।

- Advertisement -

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী ও প্রাণীপ্রেমের বিষয়েও কথা বলেন। সেখানে তিনি জানান, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন পরিবারের সবারই আদরের। ওই সাক্ষাৎকারে তিনি বিড়ালের নাম ‘জেবু’ বলেও উল্লেখ করেন।

সাক্ষাৎকারে তিনি প্রাণীর প্রতি মমতা ও দায়িত্ববোধের কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। একই সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...