সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

বিশেষ সংবাদ

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি জাতীয় সংসদেও স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন

স্পিকার বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে। এই সংসদের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রাজনৈতিক রীতি। তবে বিরোধী দলের সদস্যরা মোটামুটি শৃঙ্খলা বজায় রেখেছেন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, সংসদ কক্ষে স্লোগান দেওয়া সংসদের প্রচলিত রেওয়াজের মধ্যে পড়ে না।

সরকারি ও বিরোধী—দুই পক্ষই দেশের উন্নয়নের স্বার্থে সংসদে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি প্রসঙ্গে মন্তব্য করতে চান না জানিয়ে স্পিকার বলেন, বিরোধী দল তাদের রাজনৈতিক অবস্থান থেকেই কার্যক্রম পরিচালনা করেছে। তবে ভবিষ্যতে সংসদে সবাই শৃঙ্খলা বজায় রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, সংসদ পরিচালনার ক্ষেত্রে স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার খেলা পরিচালনা করেন, সংসদ পরিচালনার ক্ষেত্রেও তেমন নিরপেক্ষ আম্পায়ারিং করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদীয় নেতা তারেক রহমান সভাপতিত্বের জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। সরকারি ও বিরোধী—উভয় পক্ষের সমর্থনে তিনি অধিবেশনের সভাপতিত্ব করেন।

পরে তার সভাপতিত্বে স্পিকার নির্বাচনের প্রস্তাব তোলা হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। এতে সমর্থন দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।

একই অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করেন নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে কণ্ঠভোটে সমর্থন পাওয়ায় কায়সার কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

সংসদের উদ্বোধনী অধিবেশনে নির্বাচিত হওয়ার পর তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...