আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

বিশেষ সংবাদ

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি বিশ্বাস করেন না।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শেখ মুজিবুর রহমান জাতির পিতা আর বিএনপি ক্ষমতায় এলে জিয়াউর রহমান জাতির পিতা, এভাবে ভাবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তিনি আন্তরিকভাবে স্বীকার করেন। একইভাবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, কে কোনটি রাখল বা বাদ দিল সেটি বড় বিষয় নয়; শেষ পর্যন্ত দেশের মানুষের কাছে কোনটি গ্রহণযোগ্য সেটিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

- Advertisement -

৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস হিসেবে বাতিলের প্রসঙ্গেও কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হয়েছেন। দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হোক বা না হোক—যদি তা বাঙালির হৃদয়ে জায়গা করে নেয়, সেটিই হবে প্রকৃত মূল্যায়ন। তবে ৭ মার্চের ভাষণ স্থগিত করা বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এতে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, গণতন্ত্র থাকলে সংসদে মতবিরোধ ও হট্টগোলও থাকতে পারে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

- Advertisement -

তিনি আরও বলেন, সাধারণত রাষ্ট্রপতির ভাষণ সরকার প্রস্তুত করে এবং রাষ্ট্রপতি তা সংসদে পাঠ করেন। বর্তমান রাষ্ট্রপতিও সেই প্রক্রিয়া অনুসরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশের মানুষ মূলত চায় গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকুক এবং মানুষের মতামত ও সম্মানের মূল্য দেওয়া হোক। এর বাইরে সাধারণ মানুষের তেমন কোনো বিশেষ চাওয়া নেই বলেও তিনি মন্তব্য করেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...