সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার গাবতলীসহ জেলার অন্তত তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে ভিন্ন সময়সূচিতে এসব জামাতে অংশ নেন স্থানীয় মুসল্লিরা।

গাবতলী উপজেলার রেলস্টেশন মসজিদে সকাল সাড়ে ৮টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশত মুসল্লি অংশ নেন। জামাতের আয়োজন করে ইসলামী সমাজ সংস্কার আন্দোলনের অনুসারীরা। নামাজে ইমামতি করেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর

এই জামাতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়। অংশগ্রহণকারীদের কেউ কেউ জেলার বিভিন্ন এলাকা থেকে এসে নামাজে যোগ দেন।

ইমাম মাওলানা লাইলাতুল কদর বলেন, ধর্মীয় বিধান অনুসরণ করেই ঈদের নামাজ আদায় করা হয়েছে। হাদিসের আলোকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জামাতে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি জানান, পারিবারিকভাবে আগে থেকেই তারা সৌদি আরবের সময় অনুযায়ী ঈদ পালন করে আসছেন এবং সেই ধারাবাহিকতাই বজায় রেখেছেন।

এদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ধুনট উপজেলার হাশুখালী গ্রাম এবং সোনাতলা উপজেলার কালাইগাটা এলাকায়ও কিছু সংখ্যক মুসল্লি সকাল সাড়ে ৭টার দিকে পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ময়মনসিংহে গৃহবধূ হত্যা, স্বামী আটক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, নির্যাতনের জেরেই তার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯...

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রের...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ায় সেখানকার বাংলাদেশিদের নিরাপদে...

ময়মনসিংহে গৃহবধূ হত্যা, স্বামী আটক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ,...

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিস্থিতি...

নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ওপর চরম জুলুম হচ্ছে: জামায়াত আমির

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ...

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন ও উৎসব...

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন দেখা গেছে।...