বগুড়ায় নসিমনের ধাক্কায় মা নিহত, মেয়ে আহত

বিশেষ সংবাদ

বগুড়ার গাবতলীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী পৌরসভার সারিয়াকান্দি সড়কের জয়ভোগা গ্রামের চা-বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমা খাতুন (২৫) উপজেলার তরফ ভাইখা গ্রামের বাসিন্দা এবং মো. মিল্টনের স্ত্রী। আহত তার মেয়ে ফাহমিদার বয়স প্রায় আট বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমা খাতুন মেয়েকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে ফাহিমা খাতুন মারা যান।

বর্তমানে তার মেয়ে ফাহমিদা হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন দেশের রোগীরা শারীরিকভাবে হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা...

সামনে তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, প্রস্তুত থাকার আহ্বান মির্জা ফখরুলের

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সামনে...

সাংবিধানিক স্বৈরাচারের চেষ্টা হলে রাজপথে নামবে জনগণ: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধানের আড়ালে আবারও স্বৈরাচার প্রতিষ্ঠার কোনো চেষ্টা হলে তা মেনে...

আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন দেশের রোগীরা শারীরিকভাবে হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি...

সামনে তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, প্রস্তুত থাকার আহ্বান মির্জা ফখরুলের

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। বিশেষ...

সাংবিধানিক স্বৈরাচারের চেষ্টা হলে রাজপথে নামবে জনগণ: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধানের আড়ালে আবারও স্বৈরাচার...

স্বর্ণের দামে বিশ্ববাজারে বড় পতন, দেশেও মিলতে পারে সুখবর

অন্বেষণ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম ব্যাপক হারে হ্রাস পেয়েছে, যার প্রভাব খুব শিগগিরই দেশের বাজারেও পড়তে যাচ্ছে।...

বগুড়ার শেরপুরে ১০ দলের লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে স্থানীয় সাবেক ও প্রবীণ...

চেলসির নারী দলে গোলকিপার হওয়ার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংল্যান্ডের ক্লাব চেলসি...