বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিশেষ সংবাদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান রুমি এ হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এদিকে একইদিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’-এর বিধান অনুযায়ী নতুন এই পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে

নবগঠিত ১৩ সদস্যের পর্ষদে সরকারের বিভিন্ন দপ্তর, সামরিক বাহিনী, ব্যাংকিং খাত ও বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহিমিদা আক্তার এবং সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহিরসহ আরও কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি পর্ষদে যুক্ত হয়েছেন।

পদাধিকার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদও এই পর্ষদের সদস্য হিসেবে থাকবেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে সাত শতাধিক উদীয়মান ক্রিকেটারের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘অনূর্ধ্ব-১৬ ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬’। শনিবার (২৫ এপ্রিল) শেরপুর সরকারি ডি....

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

বগুড়ায় তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের পর অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৪ এপ্রিল)...

সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে সাত শতাধিক উদীয়মান ক্রিকেটারের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘অনূর্ধ্ব-১৬ ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬’।...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার...

বগুড়ায় তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের পর অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে...

স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

দেশে স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ...

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী...

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নাজমুল হুদা নয়ন

অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল...