দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (৩ মে) সকালে ঢাকায় পা রাখেন দলটির প্রথম ভাগের ক্রিকেটাররা।
তবে পুরো স্কোয়াড এখনো একসঙ্গে হয়নি। চলমান পাকিস্তার সুপার লীগ (পিএসএল)-এর ফাইনাল ম্যাচ থাকায় বাকি সদস্যরা পরে বাংলাদেশে যোগ দেবেন বলে জানা গেছে।
এই সিরিজটি অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭-এর অংশ হিসেবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে সফরকারী পাকিস্তান।
এর আগে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন চার ক্রিকেটার, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম । দ্বিতীয় টেস্ট ১৬ মে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান টেস্ট স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।


