বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বিশেষ সংবাদ

বগুড়া সদর উপজেলায় লোকলজ্জার ভয়ে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

- Advertisement -

আটককৃতরা হলেন, মোছাঃ নিপা আক্তার (২৪) ও তার বর্তমান স্বামী মোঃ দুলাল মিয়া (৩৮)। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বগুড়া সদরের নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে নিপা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে।

- Advertisement -

পরবর্তীতে গত রমজান মাসে শেখেরকোলা ইউনিয়নের দুলাল মিয়ার সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন নিপা।

অভিযোগ রয়েছে, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন। শিশুটি আগের স্বামীর হওয়ায় লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ধারালো ব্লেড চালিয়ে হত্যা করেন নিপা ও দুলাল।

- Advertisement -

এরপর মরদেহটি বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, নবজাতকটি ওই নারীর আগের স্বামীর ছিল। মূলত এই সামাজিক গ্লানি থেকে বাঁচতেই তারা শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।স্থানীয় সময়...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে...

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন...

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শেষ মুহূর্তে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল...