আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

বিশেষ সংবাদ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেননি হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে থাকা আরও চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হত্যা মামলায় করা রুল খারিজ করে দেন আদালত।

আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর হত্যা মামলাসহ পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে গত বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রায়ের জন্য ১০ মে দিন ঠিক করেন।

আদালত সূত্রে জানা যায়, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর নতুন করে হত্যা ও সহিংসতার পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেই সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সংঘর্ষের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তার বাবা হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুতের ঘোষণা থালাপতি বিজয়ের

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। দায়িত্ব নেওয়ার প্রথম...

ধুনটে একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে ঢাকার আশুলিয়া বাইপাস এলাকা থেকে তাকে আটক করা...

আলীকদমে হামের উপসর্গ বেড়েই চলেছে, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

অন্বেষণ ডেস্ক : বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসন পুরোদমে টিকা কার্যক্রম চলমান থাকার দাবি করলেও রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।...

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুতের ঘোষণা থালাপতি বিজয়ের

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ...

ধুনটে একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে ঢাকার আশুলিয়া...

আলীকদমে হামের উপসর্গ বেড়েই চলেছে, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

অন্বেষণ ডেস্ক : বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসন পুরোদমে টিকা কার্যক্রম চলমান থাকার...

ভঙ্গুর অবস্থা থেকে রাষ্ট্রকে টেনে তোলাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

অন্বেষণ ডেস্ক : দেশ পুনর্গঠন এবং একটি ভঙ্গুর ও বিপর্যস্ত অবস্থা থেকে রাষ্ট্রকে টেনে তোলাই এখন বর্তমান বিএনপি...

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

অন্বেষণ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত...

নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া

বরিশাল নগরী থেকে নিখোঁজ হওয়ার নয় দিন পর অষ্টম...