অস্ত্র মামলায় ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে, স্ত্রী লায়লা কারাগারে

বিশেষ সংবাদ

অস্ত্র মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের তিন দিন রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার এই আদেশ দেন।

এর আগে, আজ বিকেলে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। এ সময় রাজধানীর ভাটরা থানার অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামি মতিউর রহমানের আইনজীবীরা রিমান্ড বাতিল ও তার জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তার তিনি দিনের রিমান্ড মঞ্জুর করেন

এদিন আদালতে মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাঈল। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার রিমান্ড শুনানি আগামী ১৯ জানুয়ারি।

আজ দুপুরে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে মতিউরের স্ত্রীর রিমান্ড আবেদনে দুদক জানায়, আসামি ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এসব অনিয়মের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা উদঘাটন করা প্রয়োজন। তার অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়টিও উদঘাটন করা প্রয়োজন।

গত মঙ্গলবার রাতে রাজধানী থেকে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। এর আগে ২০০৪,২০০৮, ২০১৩ ও ২০২১ সালে মোট চারবার মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করে দুদক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “সামনে পরীক্ষা। তাতে...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড...