অস্ত্র মামলায় ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে, স্ত্রী লায়লা কারাগারে

অস্ত্র মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের তিন দিন রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার এই আদেশ দেন।
এর আগে, আজ বিকেলে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। এ সময় রাজধানীর ভাটরা থানার অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামি মতিউর রহমানের আইনজীবীরা রিমান্ড বাতিল ও তার জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তার তিনি দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আদালতে মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাঈল। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার রিমান্ড শুনানি আগামী ১৯ জানুয়ারি।
আজ দুপুরে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে মতিউরের স্ত্রীর রিমান্ড আবেদনে দুদক জানায়, আসামি ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এসব অনিয়মের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা উদঘাটন করা প্রয়োজন। তার অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়টিও উদঘাটন করা প্রয়োজন।
গত মঙ্গলবার রাতে রাজধানী থেকে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। এর আগে ২০০৪,২০০৮, ২০১৩ ও ২০২১ সালে মোট চারবার মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করে দুদক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

