আদালত চত্বরে মমতাজের ওপর জুতা–ডিম নিক্ষেপ, ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জের আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। একই সঙ্গে তাঁর বিচারের দাবিতে স্লোগান তুলেছেন তাঁরা। এ সময় আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে হত্যা ও হামলার দুই পৃথক মামলায় তাঁকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন দুই ম্যাজিস্ট্রেট আদালত।
সিঙ্গাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ তোলা হলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইদিন হরিরামপুর থানার হামলা ও ভাঙচুর মামলায় তাঁকে আদালত-৩–এ হাজির করা হলে আরও দুই দিনের রিমান্ড দেওয়া হয়।

মমতাজ বেগমকে আদালতে নেওয়ার সময় আদালত চত্বরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে উদ্দেশ্য করে জুতা ও ডিম ছোড়ে। তাঁরা ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী আজাদ হোসেন খান, যিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও, বলেন, “এই আসামি (মমতাজ) জাতীয় সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তাতে মানিকগঞ্জবাসী ক্ষুব্ধ। সেই সঙ্গে তিনি অবৈধভাবে প্রচুর সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আমরা তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর চার দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে তাঁকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

