একাত্তরসহ অতীতের সব ভুলের জন্য, ক্ষমা চাইলেন জামায়াত আমির

বিশেষ সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাঁদের দল বা দলের কারো মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে, সেই সবার কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমি আবারও বলতে চাই, আমরা মানুষ। ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি দলীয়ভাবেও ভুল হতে পারে। এসব ভুলে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, আমি তাঁদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

- Advertisement -

সেই অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্ন ছিল, যুদ্ধাপরাধে অভিযুক্ত এটিএম আজহারুল ইসলাম আদালত থেকে খালাস পাওয়ার পর তিনি সংবাদ সম্মেলনে যে ক্ষমা প্রার্থনার কথা বলেছিলেন, সেটি কি মুক্তিযুদ্ধকালীন সময়কেও অন্তর্ভুক্ত করে?

জবাবে জামায়াত আমির স্পষ্ট করেন, শুধু একাত্তরের সময় নয়, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত যদি আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের সবার কাছেই আমি নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছি।”

- Advertisement -

তিনি আরও বলেন, “কোনো দল বা মত ভুল করতে পারে। কিন্তু সেটা ভুল না সঠিক, ইতিহাসই একদিন তা নির্ধারণ করবে। আজ যেটাকে ভুল মনে হচ্ছে, কাল হয়তো সেটিই সঠিক বলে প্রতিষ্ঠিত হবে।”

ক্ষমা চাওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমা চাইতে লজ্জা নেই। এটা পরাজয়ের চিহ্ন নয়, বরং একজন দায়িত্বশীল মানুষ ও দলের নৈতিক অবস্থান থেকে উঠে এসেছে।”

- Advertisement -

জামায়াত আমির জানান, তাঁরা একটি আদর্শিক সংগঠন, এবং সেই জায়গা থেকে নিজেদের ভুলত্রুটি স্বীকার করে সামনে এগিয়ে যেতে চান।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয়...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...