এসএসসির ফলাফল প্রকাশ ১০ জুলাই, যেভাবে জানা যাবে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই)। নির্ধারিত দিন দুপুর ২টায় একযোগে ফল জানা যাবে অনলাইন, এসএমএস ও প্রতিষ্ঠানের মাধ্যমে।
মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এবার এইচএসসির মতোই এসএসসিতেও কেন্দ্রীয়ভাবে কোনো ফল ঘোষণা অনুষ্ঠান হবে না। পরীক্ষার্থীরা সরাসরি অনলাইন ও এসএমএসের মাধ্যমে নিজের ফল জানতে পারবে।
যেভাবে জানা যাবে ফল:
অনলাইনে:
এসএসসি পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে।
এসএমএসে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
পাঠাতে হবে 16222 নম্বরে
উদাহরণ: SSC DHA 123456 2025
মাদ্রাসা বোর্ডের জন্য প্রি-রেজিস্ট্রেশন:
মাদ্রাসা শিক্ষার্থীদের প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
লিখতে হবে, Dakhil MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
পাঠাতে হবে 16222 নম্বরে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ফল চলে যাবে রেজিস্টার করা নম্বরে।
কারিগরি বোর্ডের ফল:
লিখতে হবে: SSC TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রতিষ্ঠানভিত্তিক ফল:
প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের ফল ডাউনলোড করা যাবে।
এ বছর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলও একই দিনে প্রকাশিত হবে।
ফল পুনঃনিরীক্ষা:
ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শিক্ষা বোর্ড ও টেলিটক বাংলাদেশের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

