কোনও বিষয়েই ভারতকে ছাড় দেওয়া হবে না: বিজিবি মহাপরিচালক

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনও বিষয়েই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো: আশরাফুজ্জামান সিদ্দিকি।
বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিজিবির মহাপরিচালক বলেন, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সাথে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে তাদেরকে (ভারত) কোনও ছাড় দেওয়া হবে না। যে চুক্তিগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সেই বিষয়গুলোতে কোনও ছাড় দেব না আমারা।
মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি বলেন, ভারতের বিএসএফ এর সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা আমারা আবারও বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট আরও তথ্য জানানো হবে।
তিনি আরও বলেন, বর্ডার কিলিং এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে সেগুলো আমাদের অন্যতম প্রধান অ্যাজেন্ডা। মোট কথা ভারতকে কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

