শেরপুরে ক্ষেতমজুর সমিতির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির শেরপুর উপজেলা কমিটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শেরপুর পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এরআগে একটি বিক্ষোভ মিছিল শেরপুর শহর প্রদক্ষিণ করে। লাল ঝান্ডা নিয়ে অন্তত তিন শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির শেরপুর উপজেলা কমিটির সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীকান্ত মাহাতো, শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা ও উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ প্রমূখ।

সমাবেশে বক্তারা গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ, রেশনিং ব্যবস্থা চালু, মজুরদের বয়স ষাট বছর হলেই বিনা সঞ্চয়ে পেনশন প্রদানসহ ১০ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এরপর তারা বগুড়ার শেরপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি এবং গৃহ ও ভূমির দাবিতে ৩৩৪ জন ভূমিহীনের তালিকা প্রদান করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

