গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর প্রতিবাদ জানিয়ে গাজায় মানবিক বিপর্যয় রোধে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি গভীর উদ্বেগজনক। এই হামলায় নিরীহ বেসামরিক মানুষ, বিশেষ করে নারী ও শিশুর ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইতোমধ্যে সংকটাপন্ন অঞ্চলের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তিগুলোর প্রতি গুরুতর অবজ্ঞার বহিঃপ্রকাশ।”
বাংলাদেশ সরকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানায়। এসব হামলা ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ চরমভাবে বাড়িয়ে তুলেছে এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরও বিপর্যয় সৃষ্টি করেছে।
বাংলাদেশ সরকার অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
“নিরীহ মানুষের প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের এই ধারা অব্যাহত রাখা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও সার্বভৌমত্বের পক্ষে সমর্থন জানিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

