গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার

বিশেষ সংবাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার

বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর প্রতিবাদ জানিয়ে গাজায় মানবিক বিপর্যয় রোধে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি গভীর উদ্বেগজনক। এই হামলায় নিরীহ বেসামরিক মানুষ, বিশেষ করে নারী ও শিশুর ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইতোমধ্যে সংকটাপন্ন অঞ্চলের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তিগুলোর প্রতি গুরুতর অবজ্ঞার বহিঃপ্রকাশ।”

বাংলাদেশ সরকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানায়। এসব হামলা ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ চরমভাবে বাড়িয়ে তুলেছে এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরও বিপর্যয় সৃষ্টি করেছে।

বাংলাদেশ সরকার অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

“নিরীহ মানুষের প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের এই ধারা অব্যাহত রাখা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও সার্বভৌমত্বের পক্ষে সমর্থন জানিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...