জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: জামায়াত আমির

বিশেষ সংবাদ

জামায়াত দল পরিচালনায় সফল হয়েছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতের রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এদেশের মানুষকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। অনুকূল কিংবা প্রতিকূল, সব পরিস্থিতিতেই আমরা দেশেই আছি ও থাকব।”

তিনি আরও বলেন, “অনুকূল পরিস্থিতিতে থাকা সহজ, কিন্তু প্রতিকূল সময়েও টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ নিচ্ছি।”

জামায়াত আমির দাবি করেন, ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। এ ধর্মের আদর্শেই ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান তিনি। “মানুষ ও মানবতার কল্যাণে রাজনীতি করতে চাই। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়েই আমাদের পথচলা।

ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াত নেতা-কর্মীদের কারও নামে বিদেশে সম্পদ বা ‘বেগম পাড়া’, ‘পিসি পাড়া’ নেই।

“গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত অবিচার করেনি জানিয়ে তিনি বলেন, “দল পরিচালনায় আমরা সফল, তাই দেশ পরিচালনাও করতে পারব।”

এ সময় গত সাড়ে ১৫ বছরে বিচারপ্রক্রিয়ার নামে প্রহসন হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...