ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষে নারীসহ নিহত ৩

ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জন নারী। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ২ নারীসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষের বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রুবেল বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ডেমরা থানার পাইটি নামক এলাকায় আসিয়ান নামে একটি লেগুনা ও বাসের সংঘর্ষ হয়।
এতে ৬ জন গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

