ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হলে ছাত্রলীগের বৃক্ষরোপণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন, হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেদায়েতুল ইসলাম, সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো: সুমন আলী, কর্মসূচি বিষয়ক উপ-সম্পাদক তাহমিদ ইকবাল মিরাজ, সহ-সম্পাদক এস. এম. রাহাত বিন আলীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম বলেন, তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছে ছাত্রলীগ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

