ঢামেক হাসপাতালে ৫ জমজ শিশুর জন্ম, মৃত ১

ঢামেক হাসপাতালে ৫ জমজ শিশুর জন্ম হয়েছে এবং মৃত অবস্থায় জন্ম নেয় এক শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ৫ জমজ শিশুর জন্ম দিয়েছেন। এরমধ্যে ২ মেয়ে ও ৩ ছেলে।
যদিও ১টি শিশু মৃত অবস্থায় জন্ম নেয়। আর বেঁচে থাকা বাকি ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন পর্যন্ত সবাইকে এনআইসিইউতে রাখা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালে নবজাতক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা ইসলাম বলেন, সোমবার (০৮ জানুয়ারি) ঢাকা মেডিকেলে রুমা আক্তার (২৬) ৫ জমজ সন্তানের জন্ম দেন। তার মধ্যে একটি শিশু মৃত অবস্থায় জন্ম নেয়। জন্মের পরই ৪ নবজাতক শিশুকে এনআইসিইউতে রাখা হয়।

ডা. ফারজানা আরও জানান, যেহেতু শিশুরা ২৮ সপ্তাহে জন্ম নিয়েছে, সে কারণে তারা শারীরিকভাবে অপরিণত রয়েছে। শিশুদের ওজন তুলনামূলকভাবে অনেক কম। তবে এখন পর্যন্ত ৩টি নবজাতক স্ট্যাবল আছে।
একটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাসকষ্ট বেশি ও জন্ডিস রয়েছে। বাকি ৩ নবজাতকের জন্ডিস ছিল, তবে এখন আগের থেকে সুস্থ আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

