দেশত্যাগের সময় ডিএমপির সাবেক কমিশনার গোলাম ফারুক আটক

দেশত্যাগের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক’কে আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তাকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
জানা যায়, থাইল্যান্ডের ব্যাংককে যাওয়ার সময় বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে প্লেনে চড়তে দেওয়া হয়নি।
ডিমপির সাবেক কমিশনার গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নং ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। এই সফরটি ছিল তার ব্যক্তিগত। তবে বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে দেশত্যাগের সময় আটকে দেয়। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে না বাড়ি ফিরে যাবেন এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

