পলাতক আসামি আসাদুজ্জামানের সাক্ষাৎকার মিথ্যাচারে পরিপূর্ণ: প্রেস উইং

বিশেষ সংবাদ

ভারতীয় গণমাধ্যমে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ কর্তৃক প্রকাশিত জুলােই গণহত্যার পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্যে পরিপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আত্মগোপনে থাকা স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই-আগস্ট গণ হত্যার অন্যতম হোতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তথ্য যাচাই না করেই তার মিথ্যাচার প্রচার করেছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তার সাক্ষাৎকারে বলেন, গত ৩ আগস্ট থেকে ৫ আগস্টের মধ্যে দেশে প্রায় ৪৬০টি পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ৫ হাজার ৮২৯টি অস্ত্র পুলিশ স্টেশন থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল।

বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী, থানা থেকে মোট ৫ হাজার ৭৫০টি অস্ত্র লুট করা হয়েছিলে এবং এর বেশিরভাগ অস্ত্রই গত ৫ আগস্ট লুট করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ৪ হাজার ৩৫৮টি অস্ত্র উদ্ধার করেছে এবং বাকিগুলো উদ্ধারে অভিযান চলমান আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মোট ১১৪টি থানায় হামলা হয়েছে। এর মধ্যে ৫৮টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ৫৬টি থানায় ভাঙচুর করা হয়, এসব থানা এখন সচল রয়েছে

ওই বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাৎকারে পলাতক আসামি আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের আদালতে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট হুমকি এবং শেখ হাসিনা ও তার অনুসারীরা বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে ষড়যন্ত্র করছে এটা তারই প্রমাণ।

সাক্ষাৎকারে কামাল দাবি করেন, এসব হত্যাকাণ্ডের মামলার আসামি হওয়ার পর খুনের শিকার হওয়া ৫৪ জন ব্যক্তি ফিরে এসেছেন। তার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইন্ডিয়ান এক্সপ্রেস কোনও সরকারি বা স্বাধীন সূত্র দ্বারা যাচাই বাছাই না করেই এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।

কামাল আরও দাবি করেন যে বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণরূপে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এটি একটি অত্যন্ত ভুল বক্তব্য, কারণ ২০২৪ সালে ৮ আগস্টের পর থেকে স্থানীয় বা আন্তর্জাতিক সংবাদমাধ্যম কোনও সরকারি সংস্থার দ্বারা বাধার সম্মুখীন হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২ রানেই গুটিয়ে যায় লিটন দাসের দল।শুরুর...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানিয়েছেন তিনি।শনিবার (২ মে)...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।শনিবার (২ মে) নির্বাচন...

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে)...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...