ফুফুর বাড়িতে কুরবানির মাংস দিয়ে ফেরার পথে প্রাণ গেল তরুণের

ফুফুর বাড়িতে কুরবানির মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে মো: ফয়সাল আহমেদ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার মো: ফরিদ আহমেদের ছেলে।
পরিবার সূত্রে জনা গেছে, নিজ বাড়ি থেকে কুরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল মোটরসাইকেল নিয়ে আখাউড়ায় তার ফুফুর বাড়ি যান। ফুফুর বাড়িতে কুরবানির মাংস দিয়ে ফেরার পথে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দর পাড়া রাস্তার মাথায় একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত করে ডোবায় পড়ে যায়। এতে ফয়সাল গুরুতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

