ফের চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ

ফের চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দিল বিএনপি। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়া ও কারাবন্দিদের মুক্তির দাবিতে ফের চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি। আগামী রোববার ও সোমবার (১২ ও ১৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
দুই দিনের অবরোধের পর এই নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন বিএনপি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। এরপর মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা ৩ দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে (৫ ও ৬ নভেম্বর) অবরোধ পালন করে বিএনপি।
এর পর বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) অবরোধ দেওয়া হয় এক দিনের বিরতি দিয়ে। এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে (১২ ও ১৩ নভেম্বর) অবরোধের ডাক দিলো বিএনপি।

এছাড়া বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

