বগুড়ার শিবগঞ্জে শাহিনুর হত্যা মামলায় বাবা-ছেলে আটক

বগুড়ার শিবগঞ্জে শাহিনুর হত্যা মামলার প্রধান ২ আসামি বাবা ও ছেলেকে আটক করেছে র্যাব-১২। রবিবার (১৪ এপ্রিল) রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এবং আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ঘাগুর দুয়ার এলাকার মো: শহিদুল ইসলাম এবং তার ছেলে মেহেদী হাসান।
জানা গেছে, গত (২৭ মার্চ) শিবগঞ্জ উপজেলার ঘাগুরদুয়ার গ্রামের শাহানারা থানায় নিহতের স্ত্রী অভিযোগ করেন তাদের বসতবাড়ীতে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে আটককতৃদের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই দিন বিকাল ৪টার দিকে তার স্বামী শাহিনুর নিজ এলাকার একটি মুদি দোকানের সামনে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা লোহার রড ও গাছের ডালপালা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।
গত (২৯ মার্চ) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় (৩০ মার্চ) সকালে নিহতের স্ত্রী শাহানারা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র্যাবও আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। ওই অভিযানের অংশ হিসেবে রবিবার (১৪ এপ্রিল) রাতে মামলার প্রধান ২ আসামিকে আটক করা করা হয়।

বগুড়ার শিবগঞ্জে শাহিনুর হত্যা মামলায় বাবা-ছেলে আটকের বিষয়ে, র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রধান ২ আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

