বগুড়ার শেরপুরে ইটভাটায় ডাকাতির অভিযোগ

বগুড়ার শেরপুরে একটি ইটভাটায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের সফলজানি এলাকায় এমকেবি নামক ইটভাটায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, মনিটর ও নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন ইটভাটার মালিক।
ইটভাটার নৈশ প্রহরী বাবুল মিয়া (৬৫) জানান, রবিবার রাত আনুমানিক দুইটার সময় ৮-৯ জন লোক ইটভাটায় প্রবেশ করে তার হাত পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা ভাটার অফিস রুম তছনছ করে। সেখান থেকে তারা একটি হার্ডডিস্ক, মনিটর ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছে। এছাড়াও তারা প্রতিটি ১৫ কেভি মানের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে তামার তার বের করে নেয়। ভোর পাঁচটার দিকে তারা একটি মিনি ট্রাকে চড়ে স্থান ত্যাগ করে।
ইট ভাটার মালিক কায়কোবাদ হোসেন বলেন, আমি আজ ভোরে এসে নৈশপ্রহরীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। তার কিছুক্ষণ আগেই ডাকাত দল চলে গেছে বলে জানতে পারি। আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বগুড়ার শেরপুরে ইটভাটায় ডাকাতির অভিযোগের বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ডাকাতি কিনা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

