বগুড়ার শেরপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, থানায় ইউডি মামলা

বগুড়ার শেরপুরে নববধূ সুবর্ণা আক্তার (১৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের প্রফেসর পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেড় মাস আগে শাজাহানপুর উপজেলার জামুন্না (বগুড়া পাড়া) গ্রামের মো. শরিফ উদ্দিনের মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে শেরপুর শহরের প্রফেসর পাড়ার মো. বিশার ছেলে মো. তরিকুল ইসলামের বিয়ে হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দিন সন্ধ্যায় সুবর্ণা তার স্বামী তরিকুলকে বেড়াতে যাওয়ার অনুরোধ করেন। স্বামী রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই সুবর্ণা ঘরের বারান্দার তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নববধূর বাবা শরিফ উদ্দিন শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে”।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

