বগুড়ার শেরপুরে মহাসড়কে গাড়ির চাপায় নিহত ১

দুর্ঘটনার পর স্থানীয় জনগণ কাভার্ড ভ্যান গাড়িসহ চালক শরিফুল ইসলামকে (৩৪) আটক করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শরিফুলের বাড়ি নাটোর সদর থানার ধরাইল গ্রামে।
বগুড়ার শেরপুরে মহাসড়কে কাভার্ডভ্যান গাড়ির চাপায় বেলাল হোসেন (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১ টায় ঢাকা- বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে মহাসড়কে এই দুর্ঘটনায় নিহত বেলাল হোসেন (৫৭) শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে একজন মাংস বিক্রেতা ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বেলাল মঙ্গলবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি হাট থেকে ছাগল কিনে ভ্যান গাড়িযোগে শেরপুরে আসছিল। ওই সময় ভ্যান গাড়িটি শহরের খেজুরতলা এলাকা দিয়ে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় আসার পথে পিছন থেকে একটি কাভার্ডভ্যান তার ভ্যানগাড়িকে চাপা দেয়।
এতে তিনি মহাসড়কের উপর পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল ওয়াদুদ বলেন, ঘাতক ওই কাভার্ড ভ্যান গাড়ি ও তার চালক এখন পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

