শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। স্মার্ট ও ডিজিটাল পৌরসভা গড়ে তোলার নানামুখী প্রতিশ্রুতি দিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে ৮৩ কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে শেরপুর পৌরসভা মিলনায়তনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন। পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।

বাজেটে নিজস্বখাত, হাট ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি ৫০ লাখ, রিজিলিয়েন্ট আরবার এন্ড টেরিটরিয়াল ডেভলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) ও মিউনিসিপ্যাল গভর্ন্যান্স প্রকল্প (ও এন্ড এম) ৫ কোটি ও মিউনিসিপ্যাল গভার্নেস সার্ভিসেস প্রজেক্ট এমজিএসপি থেকে ৬৫ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ২ কোটি টাকা ও কোভিড-১৯ ও রিসপন্ড এন্ড রিকভারী প্রজেক্ট থেকে ৩ কোটি আয় ধরা হয়েছে। অপরদিকে ওইসব নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমান টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।

ঘোষিত বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন বলেন, ২০২১ সালে আপনাদের মূল্যবান ভোটে আমাদেরকে পৌরসভার পরিচালনার জন্য নির্বাচিত করেছেন। প্রাচীনতম পৌরসভা হিসেবে ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে পর্যায়ক্রমে ১৯৯৯ সালে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়েছে

শেরপুরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা মাফিক কর্মযজ্ঞ চালানো হচ্ছে। বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে আবারও এমজিএসপি প্রকল্পের চিঠি পেয়েছি। ইতিমধ্যেই এডিপির অর্থায়নে ১০ প্রকল্প গ্রহনের টেন্ডার আহবান করেছি। তবে অচিরেই বরাদ্দ সাপেক্ষে পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট, কমিউনিটি সেন্টার, শিশু পার্ক, হাট-বাজার ব্যবস্থার আধুনিকায়নের জন্য সপিং মল ছাড়াও অভূত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি।

অধিবেশন পৌর প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান নূরে আলম সানি, কাউন্সিলর ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রয়েল হোসেন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী, ভোরের কাগজ প্রতিনিধি নাহিদ আল মালেক, ভোরের পাতা প্রতিনিধি সৌরভ অধিকারী শুভ, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে প্রমুখ পৌরসভার উন্নয়ন কর্মকান্ড নিয়ে নানা সমস্যাভিক্তিক প্রশ্ন উপস্থাপন হয়।

এছাড়াও নাগরিকদের মধ্যে আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান পৌরসভার নানাবিধ সমস্যা চিহ্নিত করে বক্তব্য রাখেন। এসময় প্রশ্নোত্তর পর্বে মিলিত হয়ে পৌর ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন নানা প্রশ্নের উত্তর দেন।

বগুড়ার শেরপুর পৌরসভার বাজেট অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, কাউন্সিলর করুনা রানী ঘোষ, শুভ ইমরাম, ফারুক ফয়সাল সোহাগ, নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মামুনুর রশীদসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...