বাগেরহাট সদরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সজীব তরফদার ওই এলাকার মৃত সিদ্দিক তরফদারের ছেলে। তিনি ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, আজ দুপুরে নিজ বাড়ি থেকে চাচা কামাল তরফদারকে সঙ্গে সজীব তরফদার মোটরসাইকেলযোগে বাগেরহাট-রামপাল সড়ক দিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথি মধ্যে সদর উপজেলার মির্জাপুর এলাকার আমতলা মসজিদের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা মোটরসাইকেলের গতিরোধ করে সজীবকে কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় সন্ত্রাসীদের গুলিতে মোটরসাইকেলে থাকা সজীবের চাচা কামাল গুরতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন তরে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো: তৌহিদুল আরিফ জানান, ঘটনাস্থল থেকে শটগানের বুলেটের কয়েকটি খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শটগান দিয়ে গুলি করে বিএনপির সাবেক নেতাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। হত্যকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

