বিয়ে বাড়িতে গান-বাজনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বিয়ে বাড়িতে গান-বাজনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের সংর্ঘষে ময়না আক্তার নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন ।
স্থানীয়র জানান, গতকাল উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয়। ওই বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী চাউরখলা গ্রামের ছেলে-মেয়েরা গান-বাজনা শুনতে আসে। এসময় গান-বাজনাকে কেন্দ্র করে বর পক্ষের লোকজনের সঙ্গে চাউরাখলা ছেলেদের বাকবিতন্ডা হয়।
পরে ওই ছেলেরা বিষয়টি কনের চাচা হোসেন মিয়া মিয়াকে জানায়। তবে হোসেন মিয়া বিষয়টি মিমাংসা না করে উল্টো চাউরাখলা গ্রামের ছেলেদের উপর ক্ষুব্ধ হয়ে বেলাল মিয়া নামের এক যুবককে মারধর করে। এরপর ওই গ্রামের যুবকেরা সংঘবদ্ধ হয়ে কনেপক্ষের লোকজনের উপর হামলা করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বল্লমের আঘাতে ময়না আক্তার নামের এক শিশু গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

