ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিনজন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের মো: আহাদ আলীর নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন,হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৃত মো: নজব আলীর ছেলে মো: চুনু মিয়া (২৫), একই উপজেলার মৃত মো: ফজলুল হকের ছেলে মো: আলম মিয়া (২২) ও আতিক মিয়ার ছেলে মো: সম্রাট মিয়া (২০)।
ভবন মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিনজন শ্রমিক প্রায় ৩ মাস ধরে ভবনের নির্মাণ কাজ করে আসছে। গতকাল শনিবার তারা ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ফিরে। রবিবার সকালে নির্মাণ কাজ শুরু করে সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো: সোনাহর আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমা থাকা গ্যাসে শ্বাসরোধ হয়ে তিনজন শ্রমিক মারা যায়।
তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

