ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুইজনই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ দু’টি আখাউড়া থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের মো: ইউনুস মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে মোছা: শারমিন আক্তার (১৭) পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে, পৌরশহরের বড় বাজার এলাকার মো: সাগর মিয়ার মেয়ে সুফিয়া (১৪) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে তার মা মোছা: শাহনাজ বেগমের দাবি, সুফিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্তরত চিকিৎসক বলেন, দুই তরুণীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। আখাউড়া থানা পুলিশ রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম জানান, দুইজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

