ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোলাই মদসহ ২ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেড় মণ চোলাই মদসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর দক্ষিণপাড়া এলাকার মো: শফিকুল ইসলাম (৪০) ও একই এলাকারেো: দুলাল মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১ মার্চ) বিকেলে উপজেলার আখাউড়া-ধরখার সড়কের নিমপল্লী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিলে আদালতের নির্দেশে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোলাই মদসহ ২ মাদক কারবারি আটকের বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম জানান, আসামিরা এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি। এ চক্রটি দীর্ঘদিন ধরে নিয়মিত চোলাই মদ জেলার বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

