ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেয়াল চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেয়াল চাপায় মো: আকির হোসেন (৯) নামের এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকির হোসেন কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের মো: মনির হোসেনের ছেলে। সে চৌবেপুর জামিয়া শামছুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার নুরানী বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে আকির হোসেন তার নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়তো। আজ দুপুরে আকির হোসেন তার নানার বাড়ি থেকে সামান্য একটু দূরে বাবুল মিয়ার বাউন্ডারির দেয়ালের উপর উঠে বরই পারার সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে যায়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে গুরতর আহত হন আকির। পরে বাবুল মিয়ার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেয়াল চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়ে কসবা থানার (ওসি) মো: রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

