ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর খুন

বিশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো: বাদশা মিয়া (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়াে ওই গ্রামের মো: আবু কালাম মিয়ার ছেলে। এই হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাড্ডা গ্রামে বাদশার প্রতিবেশী মিয়াদের বাড়িতে ঢাকা থেকে এক কিশোরী বেড়াতে আসেন। শনিবার (২০ এপ্রিল) ওই মেয়েটি বাজারে যাওয়ার সময় পথে মধ্যে ওই এলাকার অনিকের নেতৃত্বে কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করে।

এসময় বাদশা বিষয়টির প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে অনিক তার সহযোগীদের নিয়ে ওআ রাতেই বাদশাকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির পাশে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা বাদশাকে বাঁচাতে গিয়ে আরও ৪ জন আহত হয়। পরে সবাইকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তাদের মধ্যে বাদশার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর খুনের বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অনিককে প্রধান আসামি করে ২১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৪ জনকে আটক করেছে। ঘাতক অনিকসহ বাকীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...