ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠ থেকে গরু আনতে গিয়ে হঠাৎ বজ্রপাতে মোছা: আপন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের পার্শ্ববর্তী এক ফসলি জমির মাঠে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাসিরনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহাগ রানা।
নিহত আপন বেগম নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের (হাজী বাড়ির) মো: মাহফুজ মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, শনিবার বিকেলে হঠাৎ করে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর থেকে ওই এলাকায় বজ্রসহ প্রচণ্ড বৃষ্টি হতে থাকে। বৃষ্টির মধ্যেই আপন বেগম বাড়ির পাশের ফসলি জমির মাঠ থেকে গরু আনতে যান।
এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহত আপন বেগমকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

