ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো: জিতু মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী।
মঙ্গলবার (১৪ মে) সকালে বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের দত্তখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জিতু মিয়া পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার মো: পলন মিয়ার ছেলে।
নিহতের পিতা পলন মিয়া জানান, সকালে ছেলেকে নিয়ে সিএনজি করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশে রওনা দেন। সিএনজিতে আরও যাত্রী ছিলেন। পরে সিএনজিটি দত্তখোলা নামক স্থানে পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ১টি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে জিতুসহ সকলেই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জিতুকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষের বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

