ভোলা সদরে বিপুল পরিমান অস্ত্রসহ দুই ডাকাত আটক

ভোলা সদর উপজেলায় নৌ-বাহিনীর যৌথ অভিযানে ১টি রিভালবার ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ মনির ও রাসেল নামের দু’জন ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার রৌদেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের রৌদ্রেরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত মনির ও রাসেলকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে, ১টি রিভালবার, ৩টি ক্রীজ, ৫টি রাম দা, ১টি ড্রেগার, ৩টি দা, ১টি চাবুক, ২টি বল্লম, ১টি চাইনিজ হেমার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নৌ-বাহিনীর কন্টিজেন্টে কমান্ডার আবু বকর বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত মনির ও রাসেলকে ভোলা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

