মাস্টারের সঙ্গে ক্ষোভের কারণেই ৭ জনকে খুন: র‌্যাব

বিশেষ সংবাদ

চাঁদপুরের হাইমচরে জাহাজে ৭ জন খুনের ঘটনায় জড়িত সন্দেহেভাজন আকাশ মণ্ডল ওরফে ইরফান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে মাস্টারের সঙ্গে ক্ষোভের কারণেই ৭ জনকে খুন করেছে অভিযুক্ত আকাশ মণ্ডল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ কুমিল্লার উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।

এর আগে, বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে ইরফানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি হ্যান্ড গ্লাভস, ১টি ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, খুন হওয়া ব্যক্তিদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোনসহ মোট সাতটি মোবাইল ফোন ও রক্ত মাখানো ১টি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লার উপ-অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া গত ৮ মাস ধরে কোনও প্রকার বেতন-ভাতা দিতেন না এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন। এসবের ক্ষোভের কারণেই আকাশ মণ্ডল জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মণ্ডল ইরফান জানান, জাহাজের সকলের জন্য বাজার করা ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি ৩ পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি আগেই জাহাজেই ছিল। ওই চাইনিজ কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল।

র‌্যাবের দাবি, আকাশ মণ্ডল ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে জাহাজের সবাই সবাইকে অচেতন করে। পরে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে একে একে সবাইকে কুপিয়ে হত্যা করে ইরফান। পরে সবার মৃত্যু নিশ্চিত করে নিজেই জাহাজ চালিয়ে চাঁদপুরের হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান আকাশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করলে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করলে...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন,...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়...