মাস্টারের সঙ্গে ক্ষোভের কারণেই ৭ জনকে খুন: র্যাব

চাঁদপুরের হাইমচরে জাহাজে ৭ জন খুনের ঘটনায় জড়িত সন্দেহেভাজন আকাশ মণ্ডল ওরফে ইরফান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে মাস্টারের সঙ্গে ক্ষোভের কারণেই ৭ জনকে খুন করেছে অভিযুক্ত আকাশ মণ্ডল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ কুমিল্লার উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।
এর আগে, বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে ইরফানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি হ্যান্ড গ্লাভস, ১টি ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, খুন হওয়া ব্যক্তিদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোনসহ মোট সাতটি মোবাইল ফোন ও রক্ত মাখানো ১টি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়।
র্যাব-১১ কুমিল্লার উপ-অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া গত ৮ মাস ধরে কোনও প্রকার বেতন-ভাতা দিতেন না এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন। এসবের ক্ষোভের কারণেই আকাশ মণ্ডল জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মণ্ডল ইরফান জানান, জাহাজের সকলের জন্য বাজার করা ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি ৩ পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি আগেই জাহাজেই ছিল। ওই চাইনিজ কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল।
র্যাবের দাবি, আকাশ মণ্ডল ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে জাহাজের সবাই সবাইকে অচেতন করে। পরে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে একে একে সবাইকে কুপিয়ে হত্যা করে ইরফান। পরে সবার মৃত্যু নিশ্চিত করে নিজেই জাহাজ চালিয়ে চাঁদপুরের হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান আকাশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

