মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে সমন্বয়ককে হুমকি

রাজশাহীর চারঘাটে বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফা-আরদ্বীন রহমানকে (১৮) হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা এলাকার নিজ বাড়ির দেয়ালে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখনের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এতে ফা-আরদ্বীন রহমান ও তার পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ফা-আরদ্বীন রহমান রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙা এলাকার মো: বজলুর রহমানের ছেলে। তিনি খুলনার সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমন্বয়ক ফ-আরদ্বীন রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে বাজার থেকে বাবার সঙ্গে বাসায় ফিরে এসে বাড়ির দেয়ালে লেখাটি দেখতে পাই। এদিন বিকালে এই লেখাটি দেয়ালে ছিল না। গত বছরের ১৮ জুলাই পুলিশের হাতে আটক হন তিনি। এরপর থানা ও হাজতখানায় দফায় দফায় নির্যাতনের শিকার হন তিনি। এখনো ঠিক মতো হাটতে পারেন না তিনি। এরই মধ্যে বাড়ির দেয়ালে লিখনের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। অধিকাংশ সময় তার বাবা-মা বাড়িতে একাই থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে রয়েছে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলা শাখার প্রতিনিধি হিসেবে কাজ শুরু করায় আমাকে এই হুমকি দিতেই পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, এই ঘটনায় সমন্বয়ক ফা-আরদ্বীন রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

