রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, বিএনপি নেতা হাফিজ

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা হাফিজ। ভোটের আগে বিএনপি’র তৃতীয় আন্দোলন চলার মধ্যেই রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
বুধবার (৮ নভেম্বর) ঢাকার বনানীর বাসায় সাংবাদিকদের রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়ে এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, তার নতুন দল গড়ার যে কথা প্রকাশে এসেছে, তা সঠিক নয়’। তিনি বিএনপি থেকেই অবসরে যেতে চান।
হাফিজ উদ্দিন বলেন, আমার শারীরিক অবস্থা ভালো না, বিদেশে চিকিৎসা নিয়েছি, আবারো যাবো। খুব শিগগির আমি আমার এলাকার নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করে রাজনীতিকে বিদায় যানাবো। তবে শেষ পর্যন্ত আমি বিএনপির কর্মী, সমর্থক হিসেবে থাকবো।

দলে পদোন্নতি না পাওয়ায় তিনি ক্ষোভ জানিয়ে বলেন, আমি ২৩ বছর বিএনপির ভাইস চেয়ারম্যান। রফিকুল ইসলাম ও ড. মোশাররফ মিয়া ছাড়া সবাই আমার জুনিয়র। কিন্তু আমি ছাড়া সবাই উপরে উঠে গেছে। জিয়াউর রহমানের রাজনীতি করেছি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছি। আমি পদবির জন্য রাজনীতি করি না।
হাফিজ উদ্দিন বলেন, বেগম জিয়ার অনুপস্থিতিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জুনিয়র নেতারা সিনিয়র পদ-পদবি পেলেও কোনো অভিযোগ নেই। আমার শারীরিক অসুস্থতার কারণে নিস্ক্রিয় আছি। রাজনীতিতে এখন কোনো আগ্রহ নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১৫টি স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিনজন, ৫ দিনের রিমান্ডে

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে লাখ টাকা দিলেন জেলা প্রশাসক ফরিদা

রাজধানীতে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

ঢাকাসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

